Hariyana: প্রচুর বৃষ্টিপাতের জের, জলমগ্ন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি

প্রচুর বৃষ্টিপাতের কারণে জল জমে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে

Photo Credit Wikipedia

প্রচুর বৃষ্টির জেরে এবার বাড়ির মধ্যে জল ঢুকল হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর অনিল ভিজের আম্বালার বাড়িতে। বর্ষার কারণে প্রচুর বৃষ্টিপাতের ফলে জল জমেছে বিভিন্ন স্থানে। দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি।

দিল্লিতে যমুনা নদীর জল ক্রমশ বাড়ছে। জম্মু কাশ্মীরে প্রচন্ড বৃষ্টিপাতের জেরে ভূমিধ্বসে বন্ধ বেশ কয়েকটি রাস্তা। পাঞ্জাবের পরিস্থিতিও অনেকটাই উদ্বেগের। হড়পা বানের কারণে আটকে পড়া অনেককেই সেখান থেকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। অনেক স্থানে জলের চাপে ভেসে গিয়েছে ব্রিজ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement