Uttarakhand: ভুয়ো শ্যাম্পুর ওপর নামী সংস্থার স্টিকার, উত্তরাখণ্ডে কারখানায় চলল তল্লাশি অভিযান, গ্রেফতার ৩ অভিযুক্ত

উত্তরাখণ্ডে ভুয়ো শ্যাম্পুর কারখানা। বোতলে নামী সংস্থার লেবেল লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছিল কম দামে।

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভুয়ো শ্যাম্পুর কারখানা। বোতলে নামী সংস্থার লেবেল লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছিল কম দামে। খবর পেয়েই হরিদ্বারের একটি কারখানায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তারপরই গ্রেফাতার হয় ৩ যুবক। ধৃতরা হলেন হাসিন আহমেদ, শাহবান, মহসীন। অভিযুক্তরা কমদামী শ্যাম্পু বানিয়ে তাতে নামী সংস্থার লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করত। কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ সহ একাধিক জিনিসপত্র। এমনকী ১৫ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement