Gurugram: সপ্তম শ্রেণির ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, গুরুগ্রামে গ্রেফতার স্কুল শিক্ষক

বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন কিশোরীর বাবা। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

গুরুগ্রামঃ ছাত্রীকে অশ্লীল মেসেজ  (Message) পাঠানোর অভিযোগ, গুরুগ্রামে (Gurugram) গ্রেফতার স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ধৃত শিক্ষকের নাম সঞ্জু বর্মা। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের একটি বেসরকারি স্কুলে পড়ান সঞ্জু। সেই স্কুলেরই সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বন্ধুত্ব করার চেষ্টা করেন। ছাত্রীর নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট ন থাকায়, তার মায়ের ইনস্টাগ্রামে ফলো করেছিলেন অভিযুক্ত শিক্ষক। ছাত্রীকে 'ফলোব্যাক' করার জন্য জোরও করেন। ছাত্রীর বাবার দাবী, ইনস্টাগ্রামে তার মেয়ের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরই নানা অশ্লীল মেসেজ পাঠেতে থাকেন ওই শিক্ষক। বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন কিশোরীর বাবা। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ।

 

nbsp;

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement