Gurugram Video: বিলাসবহুল গাড়িতে চেপে রাস্তার পাশ থেকে ফুলের টব চুরি, ভাইরাল ভিডিয়ো

Gurugram Video (Photo Credit: Twitter)

বিলাসবহুল গাড়িতে (Car) করে এসে, রাস্তার পাশ থেকে তুলে নিলেন একের পর এক ফুলের টব। গুরুগ্রামে (Gurugram) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে বিলাসবহুল গাড়িতে ভিআইপি প্লেট লাগানো গাড়িতে করে এসে জি ২০ সম্মেলনের জন্য সৌন্দর্যায়নের কাজ করা ফুলের টব তুলে নিতে শুরু করেন ওই দুই ব্যক্তি। রাস্তার পাশে থাকা এক ব্যক্তি সেই ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা ভাইরাল হয়ে যায় ততক্ষণাৎ। বিষয়টি চোখে পড়ার পর গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement