Gurugram Fire: গুরুগ্রামের বস্তি এলাকায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার ২০০-র বেশি কুঁড়েঘর

স্থানীয়রা জানাচ্ছেন, বেশিরভাগ বস্তিবাসীরাই ঘরের ভেতরে ছোট ছোট কাপড়ের দোকান চালাতেন। সেই সবই গিলে খেয়েছে বিধ্বংসী আগুন।

Gurugram Slum Fire (Photo Credits: X)

Gurugram Fire: সকাল সকাল হরিয়ানার গুরুগ্রামের বস্তি সাংঘাতিক অগ্নিকাণ্ড। গুরুগ্রামের বাসাই চকের কাছে ওই বস্তিতে কয়েকশো পরিবারের বাস। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বস্তি এলাকা। চোখের সামনেই মাথা গোঁজার ঠাঁইকে দাউদাউ করে জ্বলতে দেখল বস্তিবাসীরা। শনিবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটের। বস্তি ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ২০০টির বেশি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, বেশিরভাগ বস্তিবাসীরাই ঘরের ভেতরে ছোট ছোট কাপড়ের দোকান চালাতেন। সেই সবই গিলে খেয়েছে বিধ্বংসী আগুন। গুরুগ্রামের বাসাই চকে প্রকাণ্ড অগ্নিকাণ্ডের সেই চিত্র রীতিমত ভয় ধরানোর মতই ছিল। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

প্রকাণ্ড আগুনে দাউদাউ করে জ্বলছে বস্তিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement