GurpatwantSingh : ওয়ার্ল্ডকাপের ওপেনিং টুর্নামেন্টকে ঘিরে হুমকি, খালিস্তানপন্থী গুরপতওয়ান্ত সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

গুজরাট পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে অভিযোগ

Photo Credits: IANS

খালিস্তানী সন্ত্রাসবাদী ও শিখ ফর জাস্টিসের প্রধানের গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গুজরাট পুলিশ। আইসিসি ওয়ার্ল্ড কাপকে ঘিরে হুমকি ইস্যুতে তার বিরুদ্ধে দায়ের করা হয় এই মামলা।

অক্টোবরের ৫ তারিখে টুর্নামেন্টের শুরুর খেলাতেই হুমকিকে কেন্দ্র করেই এই মামলা দায়ের করা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসির ওয়ার্ল্ড কাপের ওপেনিং টুর্নামেন্ট।

এমনিতেই খালিস্তানিপন্থী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে গুরপতওয়ান্ত সিং। এবার খেলাকে কেন্দ্র করে হুমকির জেরে দায়ের হল আরও এক মামলা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement