Gujrat Rain: টানা চারদিন ধরে গুজরাতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা চারদিন ধরে গুজরাতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি চলছে। দেবভূমি, দ্বারকা, জামনগর, পোরবন্দর, রাজকোট সহ সৌরাষ্ট্রের জেলাগুলিতে গত ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টি হয়েছে। তবে ভদোদরা সহ মধ্য গুজরাতের বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৭ হাজার বাসিন্দাকে। এর মধ্যে বদোদরার বাসিন্দাই ৫ হাজার।নামানো হয়েছে আরও চার কলাম ভারতীয় সেনা জওয়ান এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫ টি দল। আকাশবানীর সংনাদদাতা জানিয়েছেন, গত চার দিনে বৃষ্টি জনিত নানা কারণে রাজ্যে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। আজও রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারী করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Advertisement
Advertisement
Advertisement