Gujrat Flood Situation: পূর্ণা নদীতে জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি গুজরাটে, ভদোদরা থেকে পৌঁছল বিপর্যয় মোকাবিলা টিম (দেখুন ভিডিও)
বুধবার থেকে টানা দিনভর অতি ভারি বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির সম্মুখীন গুজরাট। রাজ্যের নভসারি এলাকার পূর্ণা নদীর জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে চরম ভোগান্তি একাধিক রাজ্যে। বুধবার থেকে টানা দিনভর অতি ভারি বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির সম্মুখীন গুজরাট। রাজ্যের নভসারি এলাকার পূর্ণা নদীর জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শান্তাদেবী অঞ্চলের ১৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ভাদোদরা থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা টিম (SDRF) এর সদস্যদলকে পাঠানো হয়েছে।
একটানা তুমুল বৃষ্টিতে গুজরাটের একাধিক গ্রাম বন্যার কবলে। বৃষ্টিজনিত কারণে শুধুমাত্র এখনও অবধি ন'জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দেখুন ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement