Gujarat: সারখেজ-গান্ধীনগর গামী ইস্কন সেতুতে গাড়ি দুর্ঘটনা, ঘটনায় ইতিমধ্যেই নিহত ৯

দুর্ঘটনায় আহত ১২ জনকে সোলা সিভিল হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে ৯ জনকে মৃত ঘোষণা করা হয়। সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল জানান বাকি ৩ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

Gujrat Car Accident Photo Credit: Twitter@ANI

গুজরাট: আজ সকালে আহমেদাবাদের সারখেজ-গান্ধীনগর (Sarkhej-Gandhinagar highway) মহাসড়কের ওপর  ইসকন ফ্লাইওভারে এক গাড়ি  দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনায় আহত ১২ জনকে সোলা সিভিল হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে ৯ জনকে মৃত ঘোষণা করা হয়। সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল জানান মৃত ৯ জনের বয়স ১৮-৪০ বছরের মধ্যে, এদের মধ্যে ২ জন পুলিশ ও আছেন।তবে আহত তিন জনকে প্রথমে সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement