Gujarat Flood: বন্যায় ভাসছে মোদীরাজ্য গুজরাট, উদ্ধারকার্যে নামল ভারতীয় সেনা

বন্যা বিধ্বস্ত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করছেন তাঁরা। পৌঁছে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে। বুকে আগলে শিশুদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন ভারতীয় সেনারা।

উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় সেনা (Image Source: Indian Army)

নয়াদিল্লিঃ বন্যার(Flood) কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) রাজ্য গুজরাট(Gujarat)। জলের তলায় গুজরাটের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এখনও জলে আটকে রয়েছেন বহু, এ বার তাঁদের উদ্ধারে নেমে পড়েছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই চার বাহিনী সেনা পৌঁছেছে গুজরাটে। বন্যা বিধ্বস্ত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করছেন তাঁরা। পৌঁছে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে। বুকে আগলে শিশুদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন ভারতীয় সেনারা। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ভারতীয় সেনাদের এইসব ছবি।

উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় সেনা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement