Maharashtra: মহারাষ্ট্র থেকে উদ্ধার ৮০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার ২ অভিযুক্ত
মহারাষ্ট্রের ২ মাদক ব্যবসায়ীকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করল গুজরাট এটিএস। বুধবার ভিয়ান্ডির একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে ৭৯২ কেজি তরল এমডি উদ্ধার করে করে পুলিশ।
মহারাষ্ট্রের ২ মাদক ব্যবসায়ীকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করল গুজরাট এটিএস (Gujrat ATS)। বুধবার ভিয়ান্ডির একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে ৭৯২ কেজি তরল এমডি উদ্ধার করে করে পুলিশ। এর আগে গত ১৮ জুলাই মোট ৩৫ কেজি মাদক উদ্ধার হয়ছিল। তারপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। জানা গিয়েছিল পুলিশের ভয়ে মহারাষ্ট্র থেকে গুজরাটে গা ঢাকা দিয়েছিল মহম্মদ ইউনুল এবং মহম্মদ আদিল। তারপর এদিন গুজরাট এটিএস অভিযুক্তদের গ্রেফতার করে। জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকের বাজারমুূল্য ৮০০ কোটি টাকা। ইতিমধ্যেই এই বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Maharashtra: ঝোড়ো হাওয়ায় ছত্রপতি সাম্ভাজিনগরে পার্কের মূল গেট ভেঙে ২ ব্যক্তির মৃত্যু, আহতরা ভর্তি হাসপাতালে
Pune: পুনেতে মহিলার মাথায় ধারালো অস্ত্রের আঘাত, উদ্ধার মৃতদেহ, ঘটনায় গ্রেফতার এক
Maharashtra Shocker: রিলস বানাতে গিয়ে আত্মহত্যার নাটক, গলায় ফাঁস লেগে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই নাবালকের
Maharashtra Train Mishap: দুর্ঘটনা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ, ট্রেনে বসছে স্বয়ংক্রিয় দরজা
Advertisement
Advertisement