Gujarat : আহমদাবাদে আর্ন্তজাতিক পাচার চক্রের হদিশ, বাজেয়াপ্ত মাদক দ্রব্য

ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচার চলত বলে জানা গেছে

Photo Credit ANI

ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আর্ন্তজাতিক মাদক চক্রের পর্দাফাঁস করল গুজরাট সাইবার ক্রাইম এবং শুল্ক দফতরের আধিকারিকেরা। উদ্ধার করা হয়েছে ২.৩১ গ্রাম কোকেন যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা।

এছাড়া উদ্ধার করা হয়েছে প্রায় ৪৬ লক্ষ টাকার ভাং। খেলনা এবং বইয়ের মধ্যে এই মাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। আর্ন্তজাতিক কুরিয়ার কোম্পানির মাধ্যমে এই মাদক দ্রব্য বিদেশের বাজারে বিক্রি হত বলে জানা গেছে।

ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আহমেদাবাদ পুলিশের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement