Gujarat Accident: সুবিশাল লরির সঙ্গে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

Representational Image (Photo Credit: File Photo)

আহমেদাবাদ-ভদোদরা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল। বুধবার গুজরাটের (Gujarat) নাদিয়াদে আহমেদাবাদ-ভদোদরা জাতীয় সড়কে একটি বিশাল লরির সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। লরির সঙ্গে গাড়ির ধাক্কায় পরপর ১০ জনের মৃত্যু হয় বলে খবর। যে ১০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই ১০ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে খবর। ঘটনার পরপরই দুটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়। সেই সঙ্গে জাতীয় সড়কে পুলিশের যে টহলদারি গাড়ি ছিল, সেটিও পৌঁছে যায়। যদিও কোনও কাজ হয়নি। জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একের পর এক যাত্রীর মৃত্যুর খবর আসতে শুরু করে।

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement