Gujarat Accident: বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু ৫ যাত্রীর, আহত ৮, দেখুন ভিডিয়ো

আনন্দ দমকল বিভাগ এবং স্থানীয় পুলিশের সহায়তায় দুরঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কাজ চলছে।

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ (ছবিঃX)

গুজরাটঃ রবিবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ট্রাক (Truck) এবং দূরপাল্লার বাসের (Bus) সংঘর্ষ। ঘটনায় প্রাণ গেল ৫ জন যাত্রীর। গুরুতর জখম ৮ জন। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দের কাছে আহমেদাবাদ (Ahmedabad) -ভাদোদরা এক্সপ্রেস হাইওয়েতে। মহারাষ্ট্র (Maharashtra) থেকে রাজস্থানগামী (Rajasthan)বাসটির পিছনে ধাক্কা মারে মালবোঝাই একটি ট্রাক। উল্টে যায় বাসটি। আগুন লেগে যায় বাসের ইঞ্জিনে। বাসের নীচে চাপা পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই ৫ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮ যাত্রীকে। আনন্দ দমকল বিভাগ এবং স্থানীয় পুলিশের সহায়তায় দুরঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কাজ চলছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement