Wedding Procession Turns Violent: বিয়ের শোভাযাত্রায় অশান্তি, রাগে ভিড়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল বরের কাকা, জখম ১১
উত্তর প্রদেশের বুদাউনে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের আসরে মর্মান্তিক কাণ্ড। বর বিয়ে করতে যাওয়ার সময় তাঁর আত্মীয়, বন্ধুরা আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছিলেন।
উত্তর প্রদেশের বুদাউনে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের আসরে মর্মান্তিক কাণ্ড। বর বিয়ে করতে যাওয়ার সময় তাঁর আত্মীয়, বন্ধুরা আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছিলেন। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর সেখানে বচসা শুরু হয়। অশান্তি চরমে ওঠার পর বারেলির বাসিন্দা বরের কাকা উত্তেজিত হয়ে তার গাড়ির গতি খুব বাড়িয়ে ভিড়ে সজোরে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যান। গাড়ির আঘাতে ১১ জন গুরুতর জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখমদের মধ্যে একজন শিশুও আছে। পরে জানা যায় বরের কাকা মত্ত অবস্থাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement