Govt Cuts Toll Charges By Up To 50 Percent: বড় স্বস্তি! জাতীয় সড়কের উপর টোল ফি-তে ৫০% ছাড়ের ঘোষণা, জারি সরকারি বিজ্ঞপ্তি

২ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইওভার, আন্ডারপাস এবং টানেলের মতো অংশের জন্য টোল ফি-র হার ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

Govt Cuts Toll Charges By Up To 50% (Photo Credits: X)

টোলের হার ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করল কেন্দ্র সরকার। জাতীয় সড়কের যেসব অংশে টানেল, সেতু, উড়ালপুল বা উঁচু রাস্তার মতো কাঠামো রয়েছে, সেসব অংশের জন্য টোল হার ৫০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। সরকারের এই পদক্ষেপের ফলে গাড়ি চালকদের যাতায়াত খরচ কমবে। ২০০৮ সালের জাতীয় সড়ক ফি আইন অনুসারে এতদিন জাতীয় সড়কের টোল প্লাজা ব্যবহারকারী চার্জ আদায় করা হয়েছে। তবে এবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ২০০৮ সালের নিয়ম সংশোধন করে টোলের হার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইওভার, আন্ডারপাস এবং টানেলের মতো অংশের জন্য টোল ফি-র হার ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

জাতীয় সড়কের উপর টোল ফি-তে ৫০% ছাড়

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement