Govt Bans Pak YouTube Channels: ভারত বিরোধী ও উস্কানিমূলক প্রচার! ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্র

ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্র।

Banned 16 Pakistani YouTube Channels (Photo Credit: X)

নয়াদিল্লি: কেন্দ্রসরকার সোমবার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ (Pakistani YouTube Channels Bans) করেছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) পর নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সন্ত্রাসী হামলার ঘটনার পর উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর বর্ণনা ও ভুল তথ্য প্রচারের জন্য ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে নিষিদ্ধ চ্যানেলগুলির মধ্যে পাকিস্তানের প্রথমসারিক সংবাদ মাধ্যমের চ্যানেলও রয়েছে, তাতে ভারতের মোট ৬ কোটি ৩০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। আরও পড়ুন:  Pakistani Nationals in India: বাতিল ভিসার মেয়াদ শেষের পরও ভারতে বাস! জেল কিংবা লক্ষাধিক টাকার জরিনামা পাক নাগরিকদের

নিষিদ্ধ চ্যানেলগুলির মধ্যে রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের জনপ্রিয় চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি সূত্রের মতে, এই ইউটিউব চ্যানেলগুলি ভারতের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

পাকিস্তানের এই ইউটিউব চ্যানেলগুলো ভারতে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement