Pakistani Nationals in India: বাতিল ভিসার মেয়াদ শেষের পরও ভারতে অবৈধ বাস! জেল কিংবা লক্ষাধিক টাকার জরিনামা পাক নাগরিকদের

সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও যদি কোন পাকিস্তানি নাগরিক ভারত সরকারের নির্দেশ অমান্য করে এ দেশে রয়ে যান তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। হতে পারে জেল, কিংবা লক্ষাধিক টাকার জরিমানা।

Pakistani Nationals in India: বাতিল ভিসার মেয়াদ শেষের পরও ভারতে অবৈধ বাস! জেল কিংবা লক্ষাধিক টাকার জরিনামা পাক নাগরিকদের
Pakistani Nationals in India (Photo Credits: X)

মুম্বই, ২৮ এপ্রিলঃ পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শান্তিপূর্ণ দেশের ভূ-স্বর্গে পাক জঙ্গিদের হামলার জেরে সে দেশের নাগরিকদের উপর কড়া হয়েছেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে সমস্ত রকম কূটনীতিক ব্যবসা বন্ধ রয়েছে। পহেলগাম আবহে পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ফলে তাঁদের ভারত ছাড়ার জন্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও যদি কোন পাকিস্তানি নাগরিক ভারত সরকারের নির্দেশ অমান্য করে এ দেশে রয়ে যান তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। হতে পারে জেল, কিংবা লক্ষাধিক টাকার জরিমানা।

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে বৈসরন উপত্যকায় পাক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে (Pahalgam Terrorist Attack)। নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক, ১ জন স্থানীয়। এই ঘটনার পরেই পাকিস্তানের নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাঁদের ভারত ত্যাগের জন্যে বেঁধে দেওয়া হয়েছে সময়। সার্ক ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের মেয়াদ ২৬ এপ্রিল পর্যন্ত ছিল। মেডিক্যাল ভিসায় আসা পাক নাগরিকদের মেয়াদসীমা ২৯ এপ্রিল পর্যন্ত।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে সকল পাকিস্তানি নাগরিক ভারতে রয়ে যাবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যব্যস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে মামলা জারি করা হবে। শাস্তি স্বরূপ তিন বছর পর্যন্ত জেল বা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত করা হতে পারে।

পাক নাগরিকদের ভারতীয় ভিসার মেয়াদসীমা একেবারে শেষলগ্নে। কিছু ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে হয়েছে। এরই মাঝে মুম্বইতে বসবাসকারী ১৭ জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। তাঁদের সকলকে যত দ্রুত সম্ভব ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকারের বাতিল করা ১২ ধরণের স্বল্পমেয়াদি ভিসা হল - আগমনের সময় ভিসা, ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, ছাত্র, দর্শনার্থী, দলগত পর্যটক, তীর্থযাত্রী এবং দলগত তীর্থযাত্রী। এই ভিসাগুলোর মেয়াদ শেষ হয়েছে ২৭ এপ্রিল, রবিবার।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).