Goons Attack Female SI: চুলের মুঠি ধরে অশ্লীল গালিগালাজ, নেশায় চুর যুবকদের হাত থেকে রক্ষা পেতে ছুটে পালালেন মহিলা পুলিশ অফিসার
চুলের মুঠি ধরে ধাক্কা দেওয়া হল এক মহিলা পুলিশ অফিসারকে (Woman Police Officer)। অন্ধপ্রদেশের (Andhra Pradesh) ভিজিয়ানগরম থেকে এবার এমনই একটি ছবি উঠে এল। যেখানে এক মহিলা পুলিশ অফিসারের চুলের মুঠি ধরে তাঁকে টেনে আনা হয়। এরপর অশ্লীল ভাষা প্রয়োগ করে প্রকাশ্যে অপমান করা হয় তাঁকে। ওই মহিলা পুলিশ অফিসার কোনওভাবে ওই যুবকদের থামাতে পারেননি অসভ্যতামো থেকে। গাঁজার নেশায় চুর হয়েই ওই যুবকরা মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করে। প্রকাশ্যে তাঁকে অশ্লীল গালিগালাজা করা হয় বলে ভিডিয়োতে উঠে আসে। যা দেখে সেখানে হাজির আরও কিছু মানুষ এগিয়ে আসেন এবং ওই মত্ত যুবকদের নিরস্ত করার চেষ্টা করেন। তবে কাজের কাজ কিছু হয়নি। নেশায় চুর যুবকদের হাত থেকে রক্ষা পেতে ওই মহিলা পুলিশ অফিসার সেখান থেকে ছুটে অন্যত্র পালিয়ে যান।
দেখুন মহিলা পুলিশ অফিসারকে কীভাবে হেনস্থা করা হচ্ছে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Advertisement
Advertisement