Vande Bharat Express: যান্ত্রিক ত্রুটির জেরে থামল বন্দে ভারতের চাকা, মালগাড়ির ইঞ্জিন এসে টেনে নিয়ে গেল এক্সপ্রেস
প্রযুক্তিগত দল সেখানে পৌঁছয় তবে সেই প্রয়াস ব্যর্থ হয়। প্রায় ৩ ঘণ্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও ইঞ্জিন সচল করা যায়নি।
ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি। থামল বন্দে ভারতের চাকা। সোমবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার ভরথানা স্টেশন থেকে কিছুটা দূরে হঠাৎ থমকে যায় দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির জেরে ট্রেন (Vande Bharat Express Technical Glitch) থেমে যাওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বন্ধ হয়ে যায় এক্সপ্রেসের এসি। খবর পেয়ে সেখানে পৌঁছয় প্রযুক্তিগত দল। সারাইয়ের কাজ চলে। তবে প্রায় ৩ ঘণ্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও ইঞ্জিন সচল করা যায়নি। এরপর মালগাড়ির ইঞ্জিনের সাহায্যে বন্দে ভারতটিকে ভরথানা স্টেশনে নিয়ে আসা হয়। বন্দে ভারতের এমন ভোগান্তির জেরে বিপাকে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে।
মালগাড়ির ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে বন্দে ভারতকে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement