Goods Train Derailed in Odisha: ওড়িশায় লাইনচ্যুত মালগাড়ি, লাল কাদা বোঝাই ট্রেনের তিনটি কামরা বেলাইন

সম্বলপুরের ডিআরএম তুষারকান্ত পান্ডে জানান, মালগাড়িতে লাল কাদা বোঝাই করা ছিল। একটি সিমেন্ট প্ল্যান্টে তা নিয়ে যাওয়া হচ্ছিল।

Goods Train Derailed in Odisha (Photo Credits: ANI)

ওড়িশায় লাইনচ্যুত মালগাড়ি (Goods Train Derailed in Odisha)। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওড়িশার টিটিলাগড়ে বেলাইন হয় পণ্যবাহি ট্রেনের তিনটি কামরা। এদিন রায়পুরের দিকে যাওয়ার সময় টিটিলাগড় ইয়ার্ডে ঘটে মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা। খবর দেওয়া হয় পূর্ব উপকূল রেল কর্মকর্তাদের। উদ্ধার অভিযানে আসেন রেলকর্মীরা। মেইন লাইন বন্ধ রেখে চলছিল উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকেরাও। সম্বলপুরের ডিআরএম তুষারকান্ত পান্ডে জানান, মালগাড়িতে লাল কাদা বোঝাই করা ছিল। একটি সিমেন্ট প্ল্যান্টে তা নিয়ে যাওয়া হচ্ছিল।

ওড়িশায় লাইনচ্যুত মালগাড়িঃ

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement