Nashik Flood: জলের তলায় মন্দির, গোদাবরী নদীর জল ছাড়া জলমগ্ন নাসিক, দেখুন ভিডিয়ো

কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি জলমগ্ন মহারাষ্ট্রের নাসিক। গঙ্গাপুর বাধের জল ছাড়ায় বন্যা পরিস্থিতি নাসিকের বিভিন্ন এলাকায়।

কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি জলমগ্ন মহারাষ্ট্রের নাসিক (Nashik)। গঙ্গাপুর বাধের জল ছাড়ায় বন্যা পরিস্থিতি নাসিকের বিভিন্ন এলাকায়। জলের গঙ্গা গোদাবরী নদী। প্রশাসন সূত্রের খবর, টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় এমনিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহরটি। কিন্তু গঙ্গাপুর ড্যাম থেকে ৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, অন্যদিকে ভিক্টোরিয়া ব্রিজ থেকে ১১ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।  আর সেই কারণেই নাসিকের জলস্তর বাড়ছে। বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে উদ্ধারকারী গোটা বিষয়ের ওপর নজরদারি রেখেছে বলে জানিয়েছে প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement