Global Finance Central Banker Report : গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার হিসেবে সেরার শিরোপা শক্তিকান্ত দাসকে, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

উএস ফিনান্স ম্যাগাজিনের করা একটি সমীক্ষায় সেরা ব্যাঙ্কারদের মধ্যে নাম রয়েছে শক্তিকান্ত দাসের

Photo Credits: ANI

গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট অনুযায়ী সেরা সেন্ট্রাল ব্যাঙ্কার হিসেবে বিশ্বে উঠে এসেছে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের নাম। গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ডে তিনি A+ র্যাঙ্ক পেয়েছেন।ইউএস ফিনান্স ম্যাগাজিনের করা একটি সমীক্ষায় সেরা ব্যাঙ্কারদের মধ্যে নাম রয়েছে শক্তিকান্ত দাসের।

এই সাফল্যের প্রসংসা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, " শক্তিকান্ত দাসকে শুভেচ্ছা, ভারতের জন্য এটি একটি গর্বের বিষয়, যা বিশ্বের কাছে আমাদের অর্থনৈতিক নেতৃত্বের পরিচয় প্রদান করে।আমাদের দেশের উন্নতিকে আরও শক্তিশালী করবে তাঁর কর্মদক্ষতা এবং দূরদর্শিতা  "।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement