Odisha Student Death: ওড়িশায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যু, রাতারাতি বড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ ওড়িশায়(Odisha) ইঞ্জিনিয়ারিং(Engineering) পড়ুয়ার রহস্যমৃত্যু। হোস্টেল(Hostel) থেকে উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার দেহ। ঘটনাটি ঘটেছে গিত ১৬ ফেব্রুয়ারি। ওড়িশার কেআইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন ওই তরুণী। নেপালের বাসিন্দা। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র হোস্টেল থেকে েলে তাঁর দেহ। এই ঘটনা জানাজানি হতেই সঙ্গে সঙ্গে নোটিশ জারি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। রাতারাতি নেপাল থেকে আসা পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বাসে চেপেই ক্যাম্পাস ছাড়েন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পড়ুয়ার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওড়িশায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যু, রাতারাতি বড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement