Ghaziabad Shocker: মহিলাসহ পরিবারকে মারধরের অভিযোগ ব্লিঙ্কিট ডেলিভারি বয়দের বিরুদ্ধে, পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ
গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ব্লিঙ্কিটের সিইও।
নয়াদিল্লিঃ এ বার মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল ব্লিঙ্কিট(Blinkit) ডেলিভারি বয়দের বিরুদ্ধে। সম্প্রতি গাজিয়াবাদের(Ghaziabad) এক বাসিন্দা এই অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, তাঁর বাবা, ভাই এবং তাঁকে লাঠি দিয়ে মারধর করেছে ব্লিঙ্কিট ডেলিভারি বয়েরা। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ এনেছেন তিনি। তাঁর কথায়, "আমি গাজিয়াবাদের সেক্টর ৩-এ থাকি। আমাদের পাড়ায় একটি ব্লিঙ্কিট স্টোর খুলেছে। যা আমাদের এলাকাকে অশান্ত করে তুলছে। ওই স্টোরের ডেলিভারি বয়দের দ্বারা আমরা আহত হয়েছি। আমার বাবার হার্টের সমস্যা রয়েছে। বয়স ৫০। তাঁকেও মারধর করা হয়েছে।" এই পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসে ব্লিঙ্কিট কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ব্লিঙ্কিটের সিইও।
মহিলাসহ পরিবারকে মারধরের অভিযোগ ব্লিঙ্কিট ডেলিভারি বয়দের বিরুদ্ধে