Gaurav Bhatia : সন্দেশখালি নিয়ে বাংলার সরকারকে কড়া ভাষায় আক্রমন বিজেপির

বিজেপি নেতা গৌরব ভাটিয়া বাংলার সরকারকে তীব্র ভাষায় আক্রমন করেন

Sandeshkhali (Photo Credits: X)

সন্দেশখালিতে মহিলাদের ওপর হিংসা এবং হয়রানির অভিযোগে বাংলার সরকারের ওপর আক্রমন শানাল বিজেপি । বিজেপির সাংবাদিক বৈঠকে এদিন বাংলার সরকার তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমন করে বিজেপির নেতা গৌরভ ভাটিয়া জানান, "বাংলার সরকার পরিচালিত হচ্ছে ধর্ষকদের দ্বারা, ধর্ষকের এবং ধর্ষকদের জন্য।"

তৃণমূল নেতা শাহাজাহান সেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। তবে তাকে এখনও গ্রেফতার করা যায়নি। শাসক দলের প্রশ্রয়ে এখনও অধরা শাহাজাহান এমনটাই অভিযোগ বিজেপির।শাহাজাহানের গ্রেফতারির দাবিতে এসপি অফিসের সামনে বিক্ষোভও করেন বিজেপি নেতৃত্ব। যদিও সেই মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় । াটক করা হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement