Gangotri Dham: ১৪ ও ১৫ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা, জানাল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি
আগামী ২৪ অক্টোবর বিজয় দশমীর দিন বদ্রীনাথ ধামের দরজা বন্ধ করার তারিখ নির্ধারণ করা হবে বদ্রীনাথ মন্দির কমপ্লেক্সে। দরজা বন্ধ করার তারিখ ঘোষণা করতে বদ্রীনাথ মন্দির কমপ্লেক্সে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান মন্দির কর্তৃপক্ষ।
চারধামের চারটি মন্দির কবে বন্ধ করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। পঞ্জিকা গণনা করে লগ্ন মুহূর্ত বিচার করে এই বছরের মতো চারধাম বন্ধ করার সময় নির্ধারণ করা হয়েছে। জানা গেছে আগামী ১৪ নভেম্বর অন্নকূটের পর সকাল ১১.৪৫ থেকে শীতের জন্য গঙ্গোত্রী ধামের দরজা বন্ধ হয়ে যাবে। একই সময়ে, ১৫ নভেম্বর ভাতৃ দ্বিতীয়ার দিন থেকে শীতের জন্য যমুনোত্রী ধামের দরজা বন্ধ হবে।
আগামী ২৪ অক্টোবর বিজয় দশমীর দিন বদ্রীনাথ ধামের দরজা বন্ধ করার তারিখ নির্ধারণ করা হবে বদ্রীনাথ মন্দির কমপ্লেক্সে। দরজা বন্ধ করার তারিখ ঘোষণা করতে বদ্রীনাথ মন্দির কমপ্লেক্সে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান মন্দির কর্তৃপক্ষ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Puri Rath Yatra 2025:সেবাইত ছাড়া অন্য কেউ রথে উঠলেই গ্রেফতার, পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Kedarnath: কেদারনাথে ভূমিধসের জেরে মৃত্যু এক পর্যটকের এবং আহত দু’জন, বন্ধ করে দেওয়া হল রাস্তা
Helicopter crashed in kedarnath: দেশে ফের বিমান বিপর্যয়, কেদারনাথের জঙ্গলে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৫, নিখোঁজ ২
Advertisement
Advertisement