G20 Meeting in Bengaluru: অর্থ ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম জি-২০ বৈঠক ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে

এই বৈঠকে ফিনান্স ট্র্যাক ( Finance Track) এজেন্ডা নিয়ে আলোচনা শুরু হবে, যা যৌথভাবে আয়োজন করবে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর ডেপুটি গভর্নর মাইকেল পাত্র (Michael Patra) এবং অর্থনৈতিক বিষয়ক সচিব অজয় শেঠ (Ajay Seth) এই বৈঠকের নেতৃত্ব দেবেন।

G-20 Summit (Photo Credit: G20 India/ Twitter)

বেঙ্গালুরু: ভারতের জি-২০ প্রেসিডেন্সির অধীনে ফিনান্স এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ডেপুটিদের (Finance and Central Bank Deputies) প্রথম বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru) ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ফিনান্স ট্র্যাক ( Finance Track) এজেন্ডা নিয়ে আলোচনা শুরু হবে, যা যৌথভাবে আয়োজন করবে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর ডেপুটি গভর্নর মাইকেল পাত্র (Michael Patra) এবং অর্থনৈতিক বিষয়ক সচিব অজয় শেঠ (Ajay Seth) এই বৈঠকের নেতৃত্ব দেবেন। দু'দিনের এই বৈঠকে জি-২০ সদস্য দেশ এবং ভারতের আমন্ত্রণে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বেঙ্গালুরুর এই বৈঠকে একবিংশ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement