Gujrat: নিট দুর্নীতি মামলায় চার মূল অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য গোধরা আদালতে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা

নিট পরীক্ষায় (NEET Exam) দুর্নীতি নিয়ে এই মুহূর্তে সরগরম জাতীয় রাজনীতি। লোকসভাতেও আপাতত এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছেন। ইতমধ্যেই এই মামলাটি সিবিআইয়ের হাতে এসেছে, আর তারপরেই তদন্তে গতি এসেছে বলে মনে করছেন অনেকে। গুজরাটে এই দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজনকে সিবিআই হেফাজতে নিতে গোধরা আদালতে তুললেন অফিসাররা। শুক্রবার সকালে গোধরা জেল থেকে সরাসরি আদলতে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, এই চক্রে আরও অনেক মাথা রয়েছে। ফলে তাঁদের নাগাল পেতে এই চার অভিযুক্তকে হেফাজতে নেওয়া জরুরি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement