উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই নাবালক-সহ ৪, মর্মান্তিক ভিডিয়ো
শনিবার রাতে খাইলার গ্রামের একটি বাড়িতে রান্না করার সময় ৫ কিলোর একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে। এর ফলে উড়ে যায় ওই বাড়ির একটি দেওয়াল।
ঝাঁসি: বাড়িতে থাকা ৫ কিলোর একটি ছোট গ্যাস সিলিন্ডার (gas cylinder) লিক (leakage) করে বিস্ফোরণ (blast) ঘটে। এর ফলে গুরুতর ভাবে জখম (injured) হল দুই নাবালক-সহ চারজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি (Jhansi) জেলার বাবিনা পুলিশ স্টেশনের (Babina police station) অন্তর্গত খাইলার গ্রামে (Khailar village)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, শনিবার রাতে খাইলার গ্রামের একটি বাড়িতে রান্না করার সময় ৫ কিলোর একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে। এর ফলে উড়ে যায় ওই বাড়ির একটি দেওয়াল। জখম হয় দুই নাবালক-সহ চারজন। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাদের।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement