Bhiwandi: ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাতদল, উদ্ধার বিএমডব্লুউ গাড়ি-টাকা-বন্দুক, গ্রেফতার ৪ অভিযুক্ত

ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার ডাকাত। শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকায় শান্দার মার্কেটের সামনে।

ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার ডাকাত। শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি (Bhiwandi) এলাকায় শান্দার মার্কেটের সামনে। জানা যাচ্ছে, ডাকাতি করে পালানোর চেষ্টা যখন করছিল, সেই সময় ঘটনাচক্রে শান্তিনগর থানার পুলিশের পেট্রোলিং গাড়ি চলে আসে। যার ফলে হাতেনাতে ধরা পড়ে চার অভিযুক্ত। ধৃতরা হলেন শোয়েব শেখ, নওশাদ খান, আফতাব শেখ ও শাহবুদ্দিন আনসারি। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে বিএমডব্লুউ গাড়ি, ১৭.৩৫ লক্ষ টাকার জিনিসপত্র, দুটি পিস্তল, দুটি ছুরি সহ একাধিক জিনিসপত্র। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পেশ করা হলে ৪ জুন পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারপতি।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement