Forest Fire: ২৪ ঘণ্টা ধরে জ্বলছে হিমাচলের বনাঞ্চল, গ্রামের দিকে এগিয়ে আসছে আগুন, দেখুন ভিডিয়ো

উল্টে যত সময় পেরোচ্ছে নিকটবর্তী গ্রামের দিকে এগিয়ে আসছে আগুন। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করেছেন গ্রামবাসীরা। জলের অভাব ও দুর্গম রাস্তার কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটছে।

নয়াদিল্লিঃ এখনও জ্বলছে সোলানের (Solan) বনাঞ্চল। গতকাল, শনিবার ভোররাত থেকে জ্বলছে হিমাচল প্রদেশের(Himachal Pradesh) সোলানের কারলের একটি বনাঞ্চল (Forest)। আগুন নেভার নাম নেই। উল্টে যত সময় পেরোচ্ছে নিকটবর্তী গ্রামের দিকে এগিয়ে আসছে আগুন। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করেছেন গ্রামবাসীরা। জলের অভাব ও দুর্গম রাস্তার কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটছে। আগুনের ভয়াবহতা যা তা দেখে আঁচ করা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ না করা গেলে গোটা গ্রাম গ্রাস করতে খুব বেশি সময় লাগবে না।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement