Flood In Bihar: ফুঁসছে বাগমতি, বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তলায় শতাধিক বাড়ি

ভিটেমাটি হারা হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা। রাস্তায় এক বুক জল। সেই জল পেরিয়েই কোনওরকমে যাতায়াত করছেন স্থানীয়রা।

নয়াদিল্লিঃ বন্যাবিধ্বস্ত বিহার (Bihar)। গ্রামে (Village) নদীর জল ঢুকে ভেঙে পড়ল শতাধিক বাড়ি। জানা গিয়েছে বিগত দু'দিনে বাগমতি নদীর (Bagmati River) জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরূপ প্লাবিত হয়েছে মুজাফফরপুরের (Muzaffarpur )বারি ও বসঘট্টা পঞ্চায়েত এলাকা। ভেঙে পড়েছে একশোর বেশি বাড়ি।  ভিটেমাটি হারা হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা, রাস্তায় এক বুক জল। সেই জল পেরিয়েই কোনওরকমে যাতায়াত করছেন স্থানীয়রা।

দেখুন বন্যাবিধ্বস্ত বিহারের পরিস্থিতি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement