Flight Scare: পাটনা থেকে উড়েই দিল্লিতে জোর করে নামানো হল বিমান, জরুরি ভিত্তিতে...
পাটনার (Patna) দিকে যাওয়ার আগে হঠাৎ করে দিল্লিতে নামানো হল বিমান। স্পাইসজেটের (SpiceJet) একটি বিমানকে জোর করে নামানো হল দিল্লি (Delhi) বিমানবন্দরে। টেকনিক্যাল সমস্যার জন্য স্পাইসজেটের বিমানটিকে তড়িঘড়ি দিল্লিতে নামানো হয় বলে জানা যায়। পাটনা বিমানবন্দরে নামানোর পর বিমানটির পরীক্ষা নীরিক্ষা চালানো হচ্ছে। সেই সঙ্গে স্পাইসজেটের ওই বিমানের যাত্রীরা প্রত্যেকে নিরাপদে আছেন, সুস্থ আছেন বলে জানা যায়।
প্রসঙ্গত বুধবার কলকাতা-শ্রীনগরগামী বিমানকে নামানো হয় বারাণসীতে। কলকাতা থেকে শ্রীনগরের দিকে উড়তেই ইন্ডিগোর বিমান থেকে তেল চুঁইয়ে পড়তে শুরু করে। যার জেরে বিমানটিকে শ্রীনগরের পরিবর্তে বারাণসীতে নামিয়ে আনা হয়। আর এবার স্পাইসজেটের একটি বিমানকে সেই একই কায়দায় দিল্লিতে নামানো হয় জরুরি ভিত্তিতে।
দেখুন স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ নিয়ে কী জানা যাচ্ছে...
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Israel-Iran War: ইরানও গুঁড়িয়ে দেবে ইজরায়েল? তেহরানের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি তবরিজ় বিমানবন্দরে হামলা নেতানিয়াহুর
Advertisement
Advertisement
Advertisement