Vande Bharat: পাটনা থেকে রাঁচী ট্রায়াল রান শুরু বন্দে ভারত এক্সপ্রেসের

ছ-ঘন্টারও কম সময়ে পাটনা থেকে রাচী পৌছে যাবেন যাত্রীরা

Vande Bharat Express

পাটনা থেকে রাঁচী বন্দে ভারত(Vande Bharat) এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হল।সোমবার ভারতীয় রেলের পক্ষ থেকে সকাল ৬.৫৫ মিনিটে এই ট্রায়াল রান শুরু করা হয়।পাটনা তেকে ৬.৫৫ মিনিটে ট্রেন ছাড়ার পর তা সকাল ৮.২০ মিনিটে গয়াতে পৌছবে, এবং সেখান থেকে রাচী পৌছবে বেলা ১ টা নাগাদ।

আবার রাচী থেকে পাটনা ফেরার জন্য দুপুর ২.২০ মিনিটে ছাড়বে এই ট্রেন।তারপর সন্ধ্যে ৭ টার সময় গয়ার পৌছবে। এরপর রাত্রি ৮.২৫ মিনিটে পাটনা পৌছাবে এই ট্রেন। পাঁচ থেকে ছবার এই ট্রায়াল রান চালাবে রেল কর্তৃপক্ষ।তারপর তা সাধারণ মানুষের জন্য চালানো হবে বলে জানানো হয়েছে।

মাত্র ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে ৪১০ কিমি দুরত্ব অতিক্রম করবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement