Maharashtra Slum Fire: মহারাষ্ট্রের বস্তিতে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই কমপক্ষে ২০০ ঝুপড়ি

এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মহারাষ্ট্রের বস্তিতে আগুন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মহারাষ্ট্রের(Maharashtra) বস্তিতে(Slums) ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। পুড়ে ছাই কমপক্ষে ২০০ টি ঝুপড়ি বাড়ি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোরেগাঁও এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭.৩০ নাগাদ আচমকাই আগুন লাগে ওই বস্তিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের বিশাল বাহিনী। এরপর দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 মহারাষ্ট্রের বস্তিতে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই কমপক্ষে ২০০ ঝুপড়ি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement