Fire In Moving Train: চলন্ত ট্রেনে যাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন কেরালার কোঝিকোড়ে, ঘটনায় মৃত ৩ আহত ৮
কেরালার মাত্তান্নুর এর স্থানীয় বাসিন্দা রহমাত, তার বোনের দুই বছরের মেয়ে এবং নওফলকে রেললাইনের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
কেরালার কোঝিকোড়ে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ইলাথুরের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এক যাত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে রাত ১০টা নাগাদ আলাপ্পুঝা-কান্নুর চিফ এক্সপ্রেসের ডি ১ বগিতে। ইতিমধ্যেই গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে ঘটনাস্থলের কাছে রেললাইনের ধারে এক শিশুসহ তিনজনের লাশ পাওয়া যায়। মৃতদের পরিচয় জানা গেছে, তারা হলেন কেরালার মাত্তান্নুর এর স্থানীয় বাসিন্দা রহমাত, তার বোনের দুই বছরের মেয়ে এবং ছেলে নওফল।পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
Advertisement
সম্পর্কিত খবর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Advertisement
Advertisement
Advertisement