Fire In Bus: বিয়েবাড়ির বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, চোখের পলকে পুড়ে ছাই চলন্ত বাস, দেখুন ভিডিয়ো

মঙ্গলবার ভোর ৪ টের সময় ঘটনাটি ঘটেছে চিখলি রোডের কাছে । হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন লাগে। ক্রমে তা গোটা বাসে ছড়িয়ে পড়ে।

নয়াদিল্লিঃ বিয়েবাড়ি (Wedding) সেরে চন্দ্রপুর (Chandrapur) থেকে বুলদানা (Buldana) ফিরছিল যাত্রীবোঝাই একটি বাস। পথে বাসে আগুন (Fire) । মঙ্গলবার ভোর ৪ টের সময় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চিখলি রোডের কাছে । হঠাৎই বাসের ইঞ্জিনে আগুন লাগে। ক্রমে তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। বর-কনে সহ যাত্রীদের কোনওরকমে নিরাপদে বাইরে আনা হয়। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement