Mumbai: ভারতীয় নৌসেনার জাহাজে আগুন, মুম্বইয়ের নৌবন্দরে তোলপাড় কাণ্ড
জাহাজের অগ্নিনির্বাপক দলের পাশাপাশি জাহাজঘাট, মুম্বই এবং আশেপাশের অন্যান্য ইউনিটের দমকল বাহিনীও জাহাজের আগুন নেভাতে সাহায্য করেন। মিলিত প্রচেষ্টায় নৌসেনার জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে।
Mumbai: মুম্বইয়ের নৌবন্দরে ভারতীয় নৌসেনার একটি জাহাজে অগ্নিকাণ্ডের খবর মিলেছে। ২১ জুলাই, রবিবার সন্ধ্যায় জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করার সময়ে কর্তব্যরত কর্মীরা আগুন দেখতে পান। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন জাহাজের অগ্নিনির্বাপক দলকে। শুরু হয় আগুন নেভানোর কাজ। জাহাজের অগ্নিনির্বাপক দলের পাশাপাশি জাহাজঘাট, মুম্বই এবং আশেপাশের অন্যান্য ইউনিটের দমকল বাহিনীও জাহাজের আগুন নেভাতে সাহায্য করেন। মিলিত প্রচেষ্টায় নৌসেনার জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর মেলেনি। তবে জাহাজঘাটে নৌসেনার ওই জাহাজে কীভাবে আগুন লাগল সেই তদন্তভার নৌবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
মুম্বইয়ের নৌবন্দরের সেনা জাহাজে আগুন...
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Mumbai: ব্যাবসায় মুনাফা লাভের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়ে অপহৃত মুম্বইয়ের ব্যবসায়ী, পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যক্তি, আটক ৩
Advertisement
Advertisement