Uttar Pradesh Fire: বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ! আতঙ্কে বেরিয়ে এলেন কর্মী ও গ্রাহকরা, ঘটনাস্থলে দমকল বাহিনী
অফিস টাইমে আচমকাই বিধ্বংসী বিস্ফোরণ ঘটল একটি বেসরকারি ব্যাঙ্কে। জানা যাচ্ছে উত্তর প্রদেশের ঝাঁসিতে ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) ব্রাঞ্চে ঘটনাটি ঘটে। আতঙ্কে ব্যাঙ্ক থেকে বেরিয়ে পড়ে গ্রাহক ও কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা অফিস। সেই কারণে ভয়ে বেরিয়ে পড়েন সকলে। তারপরেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় দমকল দফতরে। সেখান থেকে বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকরা জানিয়েছন, স্পিল্ট এসি থেকেই আগুন লাগে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই যান্ত্রিক ত্রুটি হয় আর সেখান থেকেই আগুন লাগে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের কোনও খবর নেই।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Advertisement
Advertisement
Advertisement