Gwalior Trade Fair: গোয়ালিয়রে বাণিজ্য মেলায় দুটি দোকানে লাগল আগুন, আতঙ্কে মেলাপ্রাঙ্গণে হুড়োহুড়ি কাণ্ড
দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে মেলার দুটি দোকান। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা (Gwalior Trade Fair)। মঙ্গলবার আচমকাই মেলার দুটি দোকানে আগুন লেগে যায়। ভিড়ে ঠাসা মেলার মধ্যে অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি কাণ্ড বেধে যায়। প্রাণের ভয় এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন মেলায় উপস্থিত মানুষজন। জানা যাচ্ছে, মেলার ১০ নম্বর এবং ১৪ নম্বর স্টলে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে মেলার দুটি দোকান। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। মেলায় অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গোয়ালিয়রে বাণিজ্য মেলায় দোকানে আগুনঃ
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement