Pune Train Fire: বন্দে ভারতের পর এবার পুণেতে ট্রেনে আগুন, দেখুন ভিডিয়ো

মধ্যপ্রদেশের কুরওয়াইয়ে বন্দে ভারত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর এবার মহারাষ্ট্রের পুণের দাঁউন্দ রেলস্টেশনে এক ট্রেনে আগুন লাগল।

ফের ট্রেনে আগুন। মধ্যপ্রদেশের কুরওয়াইয়ে বন্দে ভারত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর এবার মহারাষ্ট্রের পুণের দাঁউন্দ রেলস্টেশনে এক ট্রেনে আগুন লাগল। স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে আগুন দেখে আঁতকে ওঠেন সবাই। রেলকর্মী, রেল পুলিশরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কারও মৃত্যুর খবর নেই। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

এর আগে এদিন ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন লাগে। রানি কমলাপতি রেলস্টেশন থেকে নিজামউদ্দিনের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি।  কুরবাই কেথোরা স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৪ নম্বর বগিতে আগুন  লাগে। ওই কোচের ব্যাটারি বক্সে আগুন লেগেছিল।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement