Fire In Delhi Market: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা বাজার, দেখুন ভিডিয়ো

পুড়ে ছাই হয়ে গিয়েছে ৬ টি দোকান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

দিল্লির বাজারে আগুন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বুধবার ভোররাতে রাজধানীর (Delhi) বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুন লাগল কোতলা সেবা নগর মার্কেটে। পুড়ে ছাই গোটা বাজার। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ৬ টি দোকান। এই ঘটনায় দিল্লি ফায়ার সার্ভিসের অফিসার মনোজ কুমার বলেন, "আমাদের কাছে ভোর ৪ টে নাগাদ খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৬ টি দোকান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।"

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা বাজার, দেখুন ভিডিয়ো

কী বলছেন ফায়ার অফিসার?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement