Mumbai High Rise Building Fire: যোগেশ্বরীর হাইরাইজ বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ১৫ তলার আগুন নেভাতে নাজেহাল দমকল

Mumbai High Rise Building Fire (Photo Credits: ANI)

Mumbai High Rise Building Fire: মুম্বইয়ের হাইরাইজ বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢাকল চারিদিক। সুউচ্চ আবাসনে আগুন লেগে চার জনের আহত হওয়ার খবর মিলেছে। বুধবার সকালে মুম্বইয়ের যোগেশ্বরী (Jogeshwari) এলাকায় হাইরাইজ আবাসনের ১৫ তলায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। বেলা সাড়ে ১১টার দিকে আবাসনের আগুন পুরপ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। আহত চার আবাসিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সুউচ্চ ভবনটির ১৫ তলায় কীভাবে আগুন লাগল সেই খোঁজ করছে দমকল আধিকারিকেরা।

ধোঁয়ায় ধোঁয়া চারিদিক... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement