Telangana Fire: গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাঁই কৃষি কিটনাশকের গোডাউন

গভীর রাতে তেলেঙ্গানায় (Telengana) একটি  কৃষি কিটনাশকের (Agriculture Pesticides) গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে মেডচাল-মালকাগিড়ি (Medchal-Malkajgiri) জেলার নাচারাম এলাকায় শ্রীকারা বায়োটেক কৃষি কিটনাশক গোডাউনে। ঘটনাস্থলে দমকলের  ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনে দাহ্য বস্তু থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। সেই সময় গোডাউনে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কিভাবে লাগল তা এখনও জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement