Delhi Fire: চাঁদনি চকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই দোকানের একাংশ, দেখুন ভিডিয়ো

ফের রাজধানীতে লাগল আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির চাঁদনি চকের কাটরা আসরাফিতে একটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফের রাজধানীতে লাগল আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির চাঁদনি চকের (Chandni Chowk) কাটরা আসরাফিতে একটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন। দমকলসূত্রে খবর, এদিন রাত ৮টা ৩৬ নাগাদ ঘটনাটি ঘটে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় দোকানের একাংশ। তবে কয়েকঘন্টার চেষ্টায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এখনও বেশকিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলি নেভানোর কাজ চলছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement