Ghaziabad Fire: গাজিয়াবাদের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই ফ্ল্যাটের একাংশ, দেখুন ভিডিয়ো
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সন্ধ্যায় ইন্দিরাপুরমের শক্তি খণ্ড ২-এর ফ্রেন্ডস অ্যাভিনিউতে ঘটনাটি ঘটেছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad) ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সন্ধ্যায় ইন্দিরাপুরমের শক্তি খণ্ড ২-এর ফ্রেন্ডস অ্যাভিনিউতে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাঁই বহুতলের একটি ফ্ল্যাট এবং আশেপাশের ফ্ল্যাটেও আগুনের লেলিহান শিখা পৌঁছে গেছে। তড়িঘড়়ি দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। সবমিলিয়ে ৪টি ফ্ল্যাটে আগুন লাগে। এদিকে আগুন দেখে বাসিন্দারা ততক্ষণে বহুতল থেকে বেরিযে আসে। তবে ৫ জন আটকে ছিলেন। পরে দমকলকর্মীরা তাঁদের সুরক্ষিতভাবেই উদ্ধার করে। সেই কারণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Ghaziabad: গাজিয়াবাদে হোটেলে বসে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ২০-২৫ হাজার টাকা আয়, পুলিশের জালে অভিযুক্ত ২ তরুণী
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Advertisement
Advertisement
Advertisement