Haryana Fire: বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন রোগীরা, দেখুন ভিডিও
রবিবারের দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হরিয়ানার ঝাজ্জারে (Jhajjar)। জানা যাচ্ছে, ওই এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাঁদের ঘরে আগুন লাগে। প্রথমে পথচারীরা হাসপাতাল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখতে পায়। তারপর তাঁরাই হাসপাতালের কর্মীদের খবর দেয়। এরপর হাসপাতাল থেকে রোগীদের বের করে বাইরে আনা হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এখনও অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। অন্যদিক আগুন লাগার কারণও এখন অজানা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Advertisement
Advertisement