Noida Fire: গ্যাস সিলিন্ডার ফেঁটে ভয়াবহ অগ্নিকাণ্ড নয়ডায়, দুর্ঘটনায় আহত একই পরিবারের ৫ সদস্য

এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের নয়ডায়। শুক্রবার সন্ধায় নয়ডা ফেজ ২ থানার ভাঙ্গেল এলাকায় একটি বাড়িতে আচমকাই আগুন লাগে।

এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের নয়ডায় (Noida)। শুক্রবার সন্ধায় নয়ডা ফেজ ২ থানার ভাঙ্গেল এলাকায় একটি বাড়িতে আচমকাই আগুন লাগে। দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৫ সদস্য। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সিলিন্ডার ফেঁটে যাওয়ার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। আগুন দেখে স্থানীয়রাই প্রথমে দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় কয়েকঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির একাংশ কার্যত পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement