Haryana Fire: মানেসারে ফের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

মাঝে কয়েকঘন্টার ব্যাবধান, এরমধ্যেই হরিয়ানের মানেসারে আরও একটি কাপড়ের গুদামে (Cloth Factory) লাগলো আগুন। জানা যাচ্ছে, শুক্রবার সকালে মানেসারের সেক্টর ৮-এ একটি বন্ধ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তবে আগুনের পরিমাণ এতটাই ছিল যে দমকলের ৫০ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। তবে গুদামে দাহ্য বস্তুর পরিমাণ এতটাই আছে যে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকঘন্টা হয়ে গেল এখনও কিছু জায়গায় আগুন জ্বলছে বলে খবর। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement